
স্পেন কি ইয়ামালকে বাড়তি সুবিধা দিচ্ছে, যা বললেন কোচ
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৭:৩৪

উসমান খাজার বইয়ে নতুন করে উসকে দেয়া স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে কিছু বলতে চান না মিচেল মার্শ। ছবি: এএফপি
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কাণ্ডের সময় কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি মিচেল মার্শ। ইংল্যান্ডের বিপক্ষে পার্থে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করতে নামার আগে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। মার্শের সোজাসাপ্টা কথা, ‘আমি ব্যক্তিগতভাবে বিষয়টি পেছনে ফেলে সামনে এগিয়ে গেছি।’
শুক্রবার (১৩ নভেম্বর) সিডনিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার টেস্ট ও আনুষ্ঠানিকভাবে ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্সের। তার কয়েক ঘণ্টা আগেই আজ (১২ নভেম্বর) সংবাদ সম্মেলনে কথা বলেন মার্শ। সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনের প্রথম ছয় মিনিটের প্রায় পুরোটা সময় তাকে বল টেম্পারিং নিয়ে একের পর এক প্রশ্নের মুখোমুখি হতে হয়। তবে বারবারই তিনি জানান, নিজের গল্প শোনাতে এখানে আসেননি।
২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে চারটি টেস্টই খেলেছিলেন মার্শ। উসমান খাজা তার আত্মজীবনী ‘সবর’–এ পোর্ট এলিজাবেথের (বর্তমান নাম গেবেখা) একটি ঘটনার কথা উল্লেখ করেছেন। খাজার দাবি, ওই ম্যাচে বিকৃত করা বল রিভার্স সুইং করিয়ে অস্ট্রেলিয়া ২৮ রানে ৪ উইকেট নিয়েছিল। সেই সময় বোলিং করছিলেন মার্শ। কেপটাউন টেস্টে ক্যামেরায় স্যান্ডপেপারসহ ধরা পড়েছিলেন ক্যামেরন ব্যানক্রফট। ওই সময়ও দলের সঙ্গে ছিলেন মার্শ।
সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নই ছিল, দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট বল বিকৃত করতে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি তিনি জানতেন কি না। জবাবে রসিকতা করে মার্শ বলেন, ‘প্রথম বলেই তুমি ছক্কা মেরে দিয়েছ, বন্ধু। ভালো করেছ!’
এরপর তিনি বলেন, ‘এই সপ্তাহে বিষয়টি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমি সম্মান করি যে কিছু মানুষ নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তবে আজ আমি নিজের গল্প বলতে আসিনি। বিষয়টি অদ্ভুত শোনাতে পারে, কিন্তু আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ। এই ওয়ানডে দলের জন্য সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আগামীকালের ম্যাচের প্রস্তুতিই এখন আমার একমাত্র মনোযোগ।’
পরে মার্শ আরও বলেন, ‘অস্ট্রেলীয় ক্রিকেটের জন্য সময়টা সত্যিই কঠিন ছিল। আমি জানি, এখনো অনেক মানুষ সেই ঘটনায় কষ্ট পান। কিন্তু নিজের অভিজ্ঞতা তুলে ধরার জন্য এখন উপযুক্ত সময় নয়।’
‘নিজের গল্প বলা এবং বই লেখার জন্য আমি তাকে (খাজা) সম্মান করি। এ বিষয়ে কাউকে বিচার করার মানসিকতা নিয়ে আমি এখানে বসিনি। প্রত্যেকেরই নিজস্ব গল্প আছে। কেউ তা বলতে চান, আবার কেউ হয়তো অতীত পেছনে ফেলে সামনে এগিয়ে গেছেন বলেই বলতে চান না। আমার মনে হয়, কোনো একসময় বিষয়টি নিয়ে কথা বলা গুরুত্বপূর্ণ,’–মার্শ যোগ করেন।
বই প্রকাশের আগে খাজার সঙ্গে কথা বলেছিলেন বলেও নিশ্চিত করেছেন মার্শ।
অস্ট্রেলিয়ার অধিনায়ক হয়েও কেন এ বিষয়ে বিস্তারিত বলতে চাইছেন না, এমন প্রশ্নের জবাবে মার্শ বলেন, ‘সেটাই তো বলছি। আগামীকাল আমি বিশ্বকাপের বছরে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ একটি সিরিজে নিজের দেশকে নেতৃত্ব দিতে মাঠে নামব। এই সপ্তাহে আমার পুরো মনোযোগ সেদিকেই ছিল।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি ব্যক্তিগতভাবে অতীত থেকে বেরিয়ে এসেছি বলেই এ বিষয়ে কথা বলতে চাই না। আমি বুঝতে পারছি, অন্যরা হয়তো এখনো বিষয়টি ভুলতে পারেননি। কিন্তু আমি পেরেছি। আশা করি, আমার এই সিদ্ধান্তকেও সম্মান করা হবে।’
২০২১ সালে ব্যানক্রফটের একটি সাক্ষাৎকারের পর চারজন নিয়মিত পেসার যে বিবৃতি দিয়েছিলেন, তাতে মার্শ কেন স্বাক্ষর করেননি, সেই প্রশ্নও করা হয় তাকে।
জবাবে মার্শ বলেন, ‘আমি অন্য কারও হয়ে কথা বলতে আসিনি। আগেও বলেছি, ওই সময়ের কোনো ঘটনা নিয়ে নিজের স্মৃতিচারণ করতে আমি আগ্রহী নই।’
সমর্থকদের একাংশ যে তার কাছ থেকে এ বিষয়ে বক্তব্য আশা করবেন, তা বুঝতে পারছেন বলেও জানান মার্শ। তবে শেষ পর্যন্ত এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি।
মার্শ বলেন, ‘আমি বুঝতে পারছি, কিছু সমর্থক চাইবেন আমি বিষয়টি নিয়ে কথা বলি। কিন্তু দিন শেষে আমার মনে হয়, অতীতে ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। কে জানে, হয়তো একদিন আমিও একটি বই লিখব।’
এদিকে খাজার অভিযোগের পূর্ণাঙ্গ বিষয়বস্তু বুঝে নিয়ে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্যাট কামিন্সও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছেন, শুক্রবার সকালে ক্রিকেট সেন্ট্রালে অনুশীলনের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন।
কামিন্স লিখেছেন, ‘আগামীকাল সকালে ক্রিকেট সেন্ট্রালে অনুশীলন করব, এরপর ব্লুজরা শিল্ড ম্যাচ খেলবে। চলতি সপ্তাহের ঘটনাবলি নিয়ে যেকোনো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে আমি প্রস্তুত। সকাল ৯টা ৩০ মিনিটে সংবাদমাধ্যমের সামনে উপস্থিত থাকব। উজির অভিযোগের দীর্ঘ তালিকা এবং সেগুলোর পূর্ণাঙ্গ বিষয়বস্তু ভালোভাবে বোঝার জন্য আমি কিছুটা সময় নিয়েছি, যাতে যথাযথভাবে জবাব দিতে পারি।’