
‘আমি কেন এত পরিশ্রম করব?’ ভারতীয় দলে সুযোগ না পেয়ে ক্ষোভ সরফরাজের
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৬:৫৮

নাহিদ রানা, সাকিব আল হাসান ও রিশাদ হোসেন। ছবি: সংগৃহীত
আফগানিস্তান প্রিমিয়ার লিগকে (এপিএল) সামনে রেখে টুর্নামেন্টের ড্রাফটে স্থান পেয়েছেন ১০ বাংলাদেশি ক্রিকেটার। ২৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া আসরের ড্রাফট অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর।
বাংলাদেশি ক্রিকেটাররা মোট দুটিতে ক্যাটাগরিতে ড্রাফটে স্থান পেয়েছেন। এপিএল কর্তৃপক্ষ দুদিন আগেই বিদেশিদের প্লাটিনাম ক্যাটাগরির তালিকা প্রকাশ করেছিল। এই ক্যাটাগরিতে ৫ বাংলাদেশি হলেন- মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।
আজ প্রকাশ করা ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, নাহিদ রানা, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম ও লিটন দাস। এই তালিকায় আছেন ব্লেজিং মুজারাবানি, লরি ইভান্স, কামিন্দু মেন্ডিস ও তাবরাইজ শামসির মতো ক্রিকেটাররাও।
সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এটি হবে এপিএলের উদ্বোধনী আসর। প্রতিযোগিতায় মোট ৫টি দল অংশগ্রহণ করবে। এগুলো হলো- একসেল ইউনাইটেড, বালখ জনান, কান্দাহার ওয়ারিয়র্স, নাঙ্গারহার ও পাকতিয়া।
দলগুলো তাদের অধিনায়ক ও কোচও চূড়ান্ত করেছে। একসেলকে আজমতউল্লাহ ওমরজাই, বালখকে ইব্রাহিম জাদরান, কান্দাহারকে রশিদ খান, নাঙ্গারহারকে রহমানউল্লাহ গুরবাজ ও পাকতিয়াকে রহমত শাহ নেতৃত্ব দেবেন। তাদের কোচ যথাক্রমে শেন ম্যাকডারমথ, মিকি আর্থার, রবি বোপারা, টবি র্যাডফোর্ড ও আজহার মাহমুদ।