
সিলেট টেস্টফিল্ডিং করতে গিয়ে চোট, হাসপাতালে সাদমান
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১১:৩০

আমির দ্য হান্ড্রেডেও ব্রিটিশ হিসেবে খেলেছেন। ছবি: এএফপি
মঙ্গলবার (৩ নভেম্বর) হতে যাওয়া আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফটে ব্রিটিশ পরিচয়ে নাম দিয়েছেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার ব্রিটিশ স্ত্রীর সুবাদে গত মে’তে নাগরিকত্বের কার্যক্রম সম্পন্ন করেন।
গতকাল ক্রিকবাজ এক প্রতিবেদনে বলেছিল, আমির আইপিএলের অকশনের জন্যও নাম নিবন্ধন করতে পারেন। কিন্তু সম্ভাবনা নাকচ করে দিয়েছেন স্বয়ং আমির। খবরটাকে মিথ্যা বলে অভিহিত করেছেন তিনি।
এক্সে (সাবেক টুইটার) এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই, আইপিএল নিয়ে যে খবর ছড়িয়েছে, তা সত্য নয়, বিষয়টি পরিষ্কার করে দিতে চাচ্ছি।’
রাজনৈতিক বৈরিতার কারণে আইপিএলে পাকিস্তানি প্লেয়াররা কার্যত নিষিদ্ধই। সে কারণে পাকিস্তানের কাউকে সবচেয়ে জনপ্রিয় লিগেটিকে দেখা যায় না। যদিও ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্রিটিশ পরিচয়ে আইপিএলে খেলেন পাকিস্তানের আজহার মাহমুদ। ব্রিটিশ নাগরিকত্ব নেওয়ায় আমিরের ক্ষেত্রেও তেমনটিই ভাবা হচ্ছিল।
কারণ ২০২৫ সালে এক পডকাস্টে আমির বলেছিলেন পিএসএল ও আইপিএল একই সময়ে অনুষ্ঠিত হলে তিনি আইপিএলে খেলবেন। ওই সময় ২০২৬ সালেই আইপিএল খেলার আশা প্রকাশ করেন তিনি।
আমির বলেন, ‘সত্যি, সুযোগ পেলে আমি আইপিএলে খেলব। এটা প্রকাশ্যে বলছি। কিন্তু সুযোগ না পেলে পিএসএলে খেলব। আগামী বছর হয়তো আইপিএলে খেলার সুযোগ আসবে। সুযোগ দিলে খেলব না কেন? আমি আইপিএলে খেলব।’