
মেসির ১০ নম্বর জার্সি আপাতত খালি রাখছে আর্জেন্টিনা
খেলা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ৯:৪৭

লিয়াম লিভিংস্টোন ও জ্যাক এডওয়ার্ডস। ছবি: ফেসবুক
আইপিএলের আগামী আসরের আগেই বড় চমক দেখাল চেন্নাই সুপার কিংস। সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে ট্রেডে খালিল আহমেদ ও ন্যাথান এলিসকে ছেড়ে দিয়ে লিয়াম লিভিংস্টোন ও জ্যাক এডওয়ার্ডসকে দলে ভিড়িয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
গত নিলামে ১৩ কোটি রুপিতে লিভিংস্টোনকে কিনেছিল হায়দরাবাদ। কিন্তু সেই মৌসুমে মাত্র দুটি ম্যাচ খেলেন তিনি। এবার ইংলিশ এই অলরাউন্ডার চেন্নাইয়ে যোগ দিচ্ছেন ৬ কোটি রুপিতে। আইপিএলে চার দলের হয়ে ৫১ ম্যাচে তার রান ১ হাজার ৬৬, উইকেট ১৩টি।
অস্ট্রেলিয়ার তরুণ পেস অলরাউন্ডার এডওয়ার্ডসকে ২০২৬ সালের নিলামে চেন্নাইয়ের চেয়ে বেশি দর দিয়ে নিয়েছিল হায়দরাবাদ। পায়ের চোটে পুরো মৌসুম মাঠের বাইরে থাকা এই ক্রিকেটার এখন চেন্নাইয়ে, বর্তমান পারিশ্রমিক তিন কোটি রুপি। চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেই তিনি নিয়েছেন পাঁচ উইকেট।
অন্যদিকে, ৪ কোটি ৮০ লাখ রুপিতে খালিল এবং ২ কোটি রুপিতে এলিস যাচ্ছেন হায়দরাবাদে। পুরোনো ঠিকানায় ফিরছেন খালিল, যেখানে আছেন দিল্লি থেকে আসা থাঙ্গারাসু নাটারাজানও।
২০২৭ নিলামের আগে খেলোয়াড় ধরে রাখা ও ছাড়ার তালিকা জমা দেয়ার সময় বেড়ে হয়েছে ১৭ নভেম্বর। ১৬ ডিসেম্বর গোয়ায় বসবে আইপিএলের মিনি নিলাম।