
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না বাভুমার, নেতৃত্বে কে
খেলা
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪

কোলাজ: সময় সংবাদ
ম্যানচেস্টার সিটি লিগে হারের বৃত্ত থেকে বেরই হতে পারছে না।
আগের দুই ম্যাচেই হেরেছিল তারা। অ্যাস্টন ভিলার পর পরাজয় ব্রাইটনের কাছে, এবার ৩-১ গোলে হারল নটিংহ্যাম ফরেস্টের কাছে। অথচ লিগের বাইরে তারা ঠিকই ছন্দে। এই তিন ম্যাচের মাঝে এফএ কাপে ব্রাইটনকে পেনাল্টিতে হারানোর পর চ্যাম্পিয়ন্স লিগে জিতেছিল লাইপজিগের বিপক্ষে।
হারলেও সিটি পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান ধরে রেখেছে। ১০ ম্যাচে ৭ জয়ে ২১ পয়েন্ট তাদের। নগরপ্রতিদ্বন্দ্বিদের হার চাপ বাড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের ওপর। জয় দিয়ে নটিংহ্যাম অবনমন জোন থেকে বেরিয়ে আসায় ইউনাইটেডকে তাদের জায়গায় চলে যেতে হয়েছে। ৯ পয়েন্ট নিয়ে নটিংহ্যাম উঠেছে টেবিলের ১৬ নম্বরে, ৭ পয়েন্টধারী মাইকেল ক্যারিকের দল নেমেছে ১৮ নম্বরে।
আর্সেনাল ও এভারটনের জয়
সিটি হারলেও শিরোপার দৌড়ে তাদের চেয়ে এগিয়ে থাকা আর্সেনাল ঠিকই জয় তুলে নিয়েছে। মার্টিন ওডেগার্ডের গোলে হুল সিটিকে ১-০ ব্যবধানে হারিয়েছে তারা। এভারটন কভেন্ট্রিকে হারিয়েছে ৩-১ ব্যবধানে। আর্সেনাল ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পাকাপোক্ত করেছে, এভারটন ১৬ পয়েন্ট নিয়ে উঠেছে টেবিলের পাঁচ নম্বরে।
রিয়াল মাদ্রিদের টানা অষ্টম জয়
লিগে টানা চতুর্থ ও সব মিলিয়ে টানা অষ্টম জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ফেদে ভালভার্দে, আর্দা গুলার ও কিলিয়ান এমবাপ্পের গোলে জয় দিয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে শূন্যতে নামিয়ে এনেছে তারা, যদিও ৩০ পয়েন্টধারী বার্সেলোনার চেয়ে রিয়াল একটি ম্যাচ বেশি খেলেছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে বার্সেলোনাই।
লিগ ওয়ানে পিএসজি ১-০ গোলে হারিয়েছে ত্রয়েসকে।