
‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১২:৬

প্রথম সেশনে ২ উইকেট নিয়েছেন তাসকিন। ছবি: এএফপি
সিলেট টেস্টের প্রথম সেশনে বল হাতে দারুণ শুরু করেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের বোলিংয়ে মাত্র ২৭ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নিয়েছে স্বাগতিকেরা। তবে চতুর্থ উইকেটে আমির জাঙ্গু ও কেভিন উইকহ্যামের প্রতিরোধে আর কোনো বিপদ ছাড়াই লাঞ্চে গেছে সফরকারীরা।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বাংলাদেশের পেসারদের চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ১৩ রানে ব্রেন্ডন কিংকে বোল্ড করে প্রথম সাফল্য এনে দেন তাসকিন। ১৮ বলে ৯ রান করেন এই ওপেনার। এরপর কাভেম হজকে ১ রানে বোল্ড করে ফেরান হাসান মাহমুদ।
জশুয়া ডা সিলভাকেও বেশিক্ষণ ক্রিজে থাকতে দেননি তাসকিন। ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি।
এরপর আমির ও উইকহ্যাম মিলে দলের হাল ধরেন। দু'জনের অবিচ্ছিন্ন জুটিতে লাঞ্চের আগে আর উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সেশন শেষে ২৬ ওভারে ৩ উইকেটে ৮৬ রান তুলেছে তারা। আমির ৩২ ও উইকহ্যাম ২৭ রানে অপরাজিত আছেন।