
‘আমি কেন এত পরিশ্রম করব?’ ভারতীয় দলে সুযোগ না পেয়ে ক্ষোভ সরফরাজের
খেলা ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৯:৯

হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস ২০২৬ এর চ্যাম্পিয়ন আফগানিস্তান। ছবি: ফেসবুক
হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস ২০২৬-এর ফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। রোববার (১ নভেম্বর) মিশন রোড গ্রাউন্ডে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো হংকং সিক্সেসের শিরোপা ঘরে তুলেছে আফগানরা।
তিন দিনব্যাপী এই টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছে আফগানিস্তান। ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের অভিযান স্মরণীয় করে রাখে তারা।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। নির্ধারিত ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন ম্যাক্স ব্রায়ান্ট। মাত্র ১৪ বলে ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। নিক হবসন ৮ বলে ২৩ রান করেন। অন্যদিকে অ্যালেক্স রস ১০ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন।
জবাবে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৫.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানিস্তান। ৫ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে ১১৯ রান করে তারা।
ফাইনালের সেরা পারফরমার ছিলেন ইমরান মীর। মাত্র ১৪ বলে ৭টি ছক্কার সাহায্যে অপরাজিত ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ফারমানউল্লাহ সাফি ৭ বলে অপরাজিত ২৬ রান করে দারুণ সঙ্গ দেন। অধিনায়ক গুলবাদিন নাইবের ব্যাট থেকে আসে ৬ বলে ১৭ রান।
এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো হংকং সিক্সেসের শিরোপা জিতল আফগানিস্তান। একই সঙ্গে টুর্নামেন্টটির ইতিহাসে অষ্টম চ্যাম্পিয়ন দল হিসেবে নিজেদের নাম লেখাল তারা।
চ্যাম্পিয়ন হওয়ার পথে আফগানিস্তানের যাত্রাও ছিল দুর্দান্ত। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা ও ওমানকে হারানোর পর কাপ সেমিফাইনালে স্কটল্যান্ডকে ২১ রানে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।
অন্যদিকে, অপর সেমিফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৫৩ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় অস্ট্রেলিয়া।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৪৫ রানে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে স্কটল্যান্ড। গ্রুপ 'বি'-তে শীর্ষস্থান অর্জন করা স্কটিশরা গ্রুপ পর্বে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে হারিয়েছিল। তবে সেমিফাইনালে আফগানিস্তানের কাছে হেরে তাদের শিরোপার স্বপ্ন শেষ হয়ে যায়।
চতুর্থ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ পর্বে পাকিস্তান ও ভারতকে হারিয়ে দারুণ চমক দেখিয়েছিল তারা। তবে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় দলটি।
টুর্নামেন্টে পঞ্চম হয়েছে পাকিস্তান এবং ষষ্ঠ স্থানে রয়েছে ওমান। কাপ সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় দুই দলকেই প্লেট প্রতিযোগিতায় খেলতে হয়েছিল।
সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে মাত্র ১ রানে হারিয়ে সপ্তম হয়েছে স্বাগতিক হংকং। ফলে অষ্টম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে শ্রীলঙ্কাকে।
বোল ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে নবম স্থান অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, দশম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে ইংল্যান্ড।
শেষ স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে একাদশ স্থান অর্জন করেছে ভারত। ফলে ১২ দলের এই প্রতিযোগিতায় সবার নিচে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ।