
স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতর পাওয়া গেল ধারালো ব্লেড!
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ১৩:৫৯

বৃহস্পতিবার সকালে রাজধানীর বিমানবন্দর এলাকায় কাভার্ডভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। প্রতীকী ছবি
রাজধানীর বিমানবন্দর এলাকার জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে কাভার্ডভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন দুজন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: পোস্তগোলার ভাঙারির দোকানদার আরিফুর রহমান (৪০) ও পাশের দোকানের কর্মচারী ফালু (৫৫)।
আরিফুরের বাড়ি পাবনার বেড়া উপজেলার বেদবাড়িয়া গ্রামে। তার বাবার নাম আউয়াল মোল্লা। স্ত্রীসহ দুই ছেলে ও এক মেয়ে নিয়ে ডেমরা কোনাপাড়া এলাকায় থাকতেন। তবে ফালুর বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
আরিফুরকে হাসপাতালে নিয়ে আসা চা দোকানদার আবুল হাসান জানান, সকালে জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি প্রাইভেটকারের। এরপর মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের আরোহী ফালু ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ এসে মোটরসাইকেলটির চালক আরিফুরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন।
পোস্তগোলার ভাঙারি দোকানের মালিক ফজলে রাব্বি জানান, মিতু এন্টারপ্রাইজ নামে তার দোকানেই কাজ করতেন আরিফুর। সকালে আরিফুর ও পাশের দোকানের কর্মচারী ফালু দুজন মিলে গাজীপুরের টঙ্গী যাচ্ছিলেন পুরাতন মালামাল দেখে কেনার উদ্দেশ্যে। এরপর ফোনে তাদের দুর্ঘটনার খবর শুনতে পান তিনি।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মানিক মাহমুদ জানান, জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে কাভার্ডভ্যানের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষের পর ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে একজন ঘটনাস্থলে, আরেকজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। কাভার্ডভ্যানের চালকও কিছুটা আহত হয়েছেন। কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে আছে।