
নভেম্বর এলেই আতঙ্কে কাটে উপকূলবাসীর, বেড়িবাঁধের উপর নেই ভরসা
বাংলাদেশ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৭:৩৩

ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ছবি: সংগৃহীত
ঢাকা ও গাজীপুরে চলমান শ্রমিক আন্দোলন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন।
এতে আরও বলা হয়, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছেন।
ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে দায়িত্বে থাকা মেজর আশিক ইকবাল বলেন, ‘ঢাকা ও গাজীপুরে চলমান শ্রমিক আন্দোলনের প্রভাব ময়মনসিংহের শিল্পাঞ্চল ভালুকায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসকের অনুরোধে ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলের নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। তবে বর্তমানে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
প্রাসঙ্গিক: