
সেতুর কাজ ফেলে উধাও ঠিকাদার, ভোগান্তি বাড়ছে সাঁকোয়
প্রতিবেদক, কিশোরগঞ্জ
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৪:৪০

আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য রাখছেন থ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: সময় সংবাদ
আসন্ন শারদীয় দুর্গাপূজায় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কিশোরগঞ্জের প্রতিটি পূজামণ্ডপে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সমন্বয়ে পাহারার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। নিষিদ্ধ সংগঠন বা কোনো গুপ্ত গোষ্ঠী যেন পূজামণ্ডপে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
রোববার (১১ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ চিহ্নিত করতে হবে। তবে রাজনৈতিক নেতাকর্মীদের কাছে প্রতিটি পূজামণ্ডপই গুরুত্বপূর্ণ। তাই যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রোস্টার করে পাহারার ব্যবস্থা করতে হবে। এ কাজে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা নিয়ে অপপ্রচার ও ধর্মীয় অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন রিলস ও ভিডিও তৈরি করা হচ্ছে।
সভায় কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।