
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেডিভ ইমনের ২ দিনের রিমান্ড
বাংলাদেশ
প্রতিবেদক, ফরিদপুর
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৬:৩৫

মাদক মামলায় রায় ঘোষণার সময় আসামি আব্দুল কুদ্দুস আদালতে উপস্থিত ছিলেন। ছবি: সময় সংবাদ
ফরিদপুরে মাদক মামলায় দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আব্দুল কুদ্দুস নামের এক যুবককে পাঁচ বছর এবং জুয়েল খান নামের আকে যুবককে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে জেলার স্পেশাল জজ আদালতের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দিন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আব্দুল কুদ্দুস আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশি পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে, অপর আসামি জুয়েল খান পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দণ্ডপ্রাপ্ত দুজনের বাড়িই ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম আজিজুর রহমান বিকু। তিনি জানান, মাদক মামলায় দুই আসামিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ের মধ্য দিয়ে সমাজে মাদক কেনাবেচার প্রবণতা কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আদালত সূত্রে জানা যায়, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে ২০২২ সালের ৮ সেপ্টেম্বর বোয়ালমারী উপজেলার চতুল এলাকায় একটি ইটভাটার পেছনে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে ২৫ কেজি গাঁজা জব্দ করা হয়। পাশাপাশি আব্দুল কুদ্দুস (২৩) ও জুয়েল খানকে (৩৬) আটক করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় বোয়ালমারী থানায় উপপরিদর্শক (এসআই) মামুন ইসলাম বাদী হয়ে মামলা করেন। পরে ২০২২ সালের ২ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বুধবার এ মামলার রায় ঘোষণা করেন বিচারক।
প্রাসঙ্গিক: