
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেডিভ ইমনের ২ দিনের রিমান্ড
বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৪:১৯

বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা এলাকায় জামিয়াতুল আশরফিয়া মাদ্রাসায় আগুনের ঘটনা তদন্ত করছে কমিটি। ছবি: সময় সংবাদ
নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা এলাকায় জামিয়াতুল আশরফিয়া মাদ্রাসায় আগুনের ঘটনা তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে কমিটি।
বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক গঠিত চার সদস্যের কমিটি মাদ্রাসা পরিদর্শন করে। এ সময় তারা মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে তদন্ত কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক আলিনুর খান জানান, অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ অনুসন্ধানে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং মাদ্রাসাটিতে অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা তাদের।
তিনি বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে সাধারণ নির্দেশনা জারি করা হবে। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিয়মিত অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের ব্যবস্থাসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ব্যবস্থা তদারকি করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন: তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসাইন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী কমিশনার আসমাউল হুসনা পিংকি ও কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম।
এর আগে, প্রতিদিনের মতো ৯ নভেম্বর রাত ১২টার দিকে মাদ্রাসার সব ছাত্র ঘুমিয়ে পড়েন। রাত পৌনে ২টার দিকে ৫ তলা বিশিষ্ট মূল ভবনটির দ্বিতীয় তলায় পাঠাগার ও অফিস কক্ষে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো রুমে ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় শ্বাসকষ্টে অর্ধ শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ফতুল্লা ও কাঁচপুর স্টেশনের ৫টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আহত ও অসুস্থ অবস্থায় কয়েক দফায় ৭৯ জন শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে চিকিৎসা দেয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়।
আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন মাদরাসাটির প্রিন্সিপাল মুফতি মফিজুল ইসলাম।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন সাংবাদিকদের জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা তাদের।
এরপর দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে সিআইডির ক্রাইম সিন টিম।