
সিলেটে মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট, তদন্তে পিবিআই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৩

পররাষ্ট্র পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রতিনিধি দলের প্রধান নিকোলাস ফ্লুরি, ছবি: সংগৃহীত
পররাষ্ট্র পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রতিনিধি দলের প্রধান নিকোলাস ফ্লুরি। বুধবার (৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে আইসিআরসির দীর্ঘদিনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। আন্তর্জাতিক মানবিক আইন প্রচার, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা, সক্ষমতা বৃদ্ধি এবং জরুরি সহায়তায় আইসিআরসির অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
হুমায়ুন কবির জেনেভা কনভেনশন ও আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জাতীয় আন্তর্জাতিক মানবিক আইন কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্বব্যাপী আন্তর্জাতিক মানবিক আইন প্রচারে বাংলাদেশের সক্রিয় ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। এর মধ্যে গ্লোবাল আইএইচএল ইনিশিয়েটিভের আওতায় ‘আইএইচএল অ্যান্ড পিস’ ওয়ার্কস্ট্রিমের কো-চেয়ার হিসেবে বাংলাদেশের ভূমিকার কথা উল্লেখ করেন। এছাড়া ২০২৬ সালের ডিসেম্বরে জর্ডানে অনুষ্ঠিতব্য ‘হাই-লেভেল কনফারেন্স অন হিউম্যানিটি ইন ওয়ার’-এ বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি সরকার বিবেচনা করছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এছাড়া বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের পক্ষে আইসিআরসির অ্যাডভোকেসি আরও জোরদারের আহ্বান জানান তিনি।
আইসিআরসির প্রতিনিধি দলের প্রধান বাংলাদেশ সরকারের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন এবং বাংলাদেশে আন্তর্জাতিক মানবিক আইন বিষয়ে সক্ষমতা বৃদ্ধি ও মানবিক কার্যক্রমে আরও সহায়তা দেয়ার প্রস্তুতির কথা জানান। একইসঙ্গে বাংলাদেশ ও আইসিআরসির মধ্যে দীর্ঘদিনের অংশীদারত্ব আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।