
সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২০:৫৬

বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের লোগো
সিলেটের জৈন্তাপুরে ফিলিং স্টেশনে সন্ত্রাসী হামলা, চাঁদা দাবি ও জ্বালানি বিক্রিতে বাধার ঘটনায় জড়িতদের গ্রেফতারসহ ৩ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
শনিবার (১০ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, দাবি না মানা হলে ১৯ অক্টোবর সারাদেশে সব ডিপো থেকে দুই ঘণ্টা (সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত) জ্বালানি তেল উত্তোলন বন্ধ এবং এক ঘণ্টা (১০টা থেকে ১১টা পর্যন্ত) ফিলিং স্টেশন বন্ধ রাখার কর্মসূচি পালন করবে সংগঠনটি।
তাদের অন্য ২ দাবি হলো, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং দেশজুড়ে পেট্রোল পাম্পের নিরাপত্তা নিশ্চিত করা।