
সিলেটে মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট, তদন্তে পিবিআই
প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ১৩:১০

কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন সভাপতি কাজী নাজমুস সাদাত। ছবি: সংগৃহীত
বুধবার (৭ অক্টোবর) বিকেলে কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি দাবি করেন, চক্রটি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির একাংশের।
কাজী নাজমুস সাদাত বলেন, ‘আমি যদি দুর্নীতি করে থাকি, আমার ফাঁসি চাই। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারলে যে শাস্তি দেওয়া হবে, আমি তা মাথা পেতে মেনে নেব। প্রয়োজনে ক্ষতিপূরণ দিতেও বাধ্য থাকব।’
সভাপতি অভিযোগ করেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির একটি অংশের ২৬ জনের একটি চক্র কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে। তার দাবি, ব্যাংকটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়; এটি সমবায় সদস্যদের প্রতিষ্ঠান। অথচ সমিতির সদস্য না হয়েও একটি পক্ষ ব্যাংকটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, যা সমবায় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তাকে সভাপতি পদ থেকে সরাতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির বিভিন্নভাবে চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন কাজী নাজমুস সাদাত। তার দাবি, আমিরুজ্জামান আমির ব্যাংকের কোনো সদস্য নন। এরপরও ক্ষমতার প্রভাব খাটিয়ে তার নেতৃত্বাধীন বৈধ কমিটি বাতিলের হুমকি দেয়া হচ্ছে।
কাজী নাজমুস সাদাত আরও বলেন, সাবেক এমপি এ বিষয়ে একটি তদন্ত কমিটি করেছিলেন। ওই তদন্তে উঠে আসা বিষয়গুলোও সামনে এনে প্রকৃত ঘটনা যাচাই করা প্রয়োজন।
ব্যাংকের মার্কেট উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, মার্কেট নির্মাণ ও উন্নয়নে প্রায় ৮০ কোটি টাকা প্রয়োজন। বর্তমানে ব্যাংকের হিসাবে প্রায় ১২ কোটি টাকা রয়েছে। অর্থের সীমাবদ্ধতার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দোকানের স্পেস বাড়ানোর মাধ্যমে মার্কেট নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। সম্প্রতি একটি চক্রের ওই অর্থের প্রতি নজর পড়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে কাজী নাজমুস সাদাতের এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির।
তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি কখনো উক্ত ব্যাংক নিয়ে তার সঙ্গে কোনো আলোচনা করিনি। অথচ তিনিই সাংবাদিকদের সামনে আমার ফাঁসি দাবি করছেন।’
আমিরুজ্জামান আমির আরও বলেন, ‘ওই ব্যাংকে লুটপাটের অভিযোগ রয়েছে। এ বিষয়ে আমাদের কাছে হাজার হাজার প্রমাণ রয়েছে।’
ব্যাংক দখলের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমরা দলীয় ক্ষমতা ব্যবহার করে কোনো প্রতিষ্ঠান দখল করব এমন প্রশ্নই আসে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের মাধ্যমে ন্যায়বিচার চাইব। কারও বিরুদ্ধে শুধু মুখে মুখে অপবাদ দেয়া কোনোভাবেই ঠিক নয়।’
তিনি আরও বলেন, ‘আমি অনেক আগে থেকেই সমবায় কার্যক্রমের সঙ্গে জড়িত। বিষয়টি সংশ্লিষ্টদের জানার কথা।’
সংবাদ সম্মেলনে কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া, সদস্য জসিম উদ্দিন, মনির ইসলাম, মোহাম্মদ শহিমিয়া, মো. হুমায়ুন কবির এবং সাবেক সমিতির সদস্য মোহাম্মদ সিরাজুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।