
তৃণমূলে উন্নয়ন পৌঁছে দিতে চায় সরকার: টুকু
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫:১৫

গ্রেফতারের প্রতীকী ছবি
রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে চারটি ককটেলসহ দুই যুবককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (৩০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন
গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার দুই যুবক হলেন জাহিদুল ইসলাম অনিক (২১) ও শিহাব হোসেন অমি (১৯)।
রমনা মডেল থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে রমনা মডেল থানাধীন রমনা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনার প্রেক্ষিতে রমনা মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রুজু হয়।
পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে হাতিরঝিল থানাধীন মগবাজার নয়াটোলা চেয়ারম্যান গলির একটি বাসায় অভিযান চালিয়ে অনিক ও শিহাবকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে তাজা চারটি ককটেল উদ্ধার করা হয়।
জননিরাপত্তার স্বার্থে উদ্ধার ককটেল ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিষ্ক্রিয় করে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।