
মাঠ পুনরুদ্ধার দাবিতে শেকৃবির শিক্ষার্থীদের বিক্ষোভ, বাণিজ্য মেলার গেট-স্টল ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৬:৪২

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেফতার জেরিকা তাসনিম দিশার (১৯) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ আদেশ দেন।
এর আগে দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। পরে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর কাফরুলে নিজ বাসা থেকে শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে দিশাকে গ্রেফতার করে পুলিশ। এ মামলায় এর আগে তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেফতার করা হয়। শনিবার আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী এলাকার তুরাগ নদের ঘাট থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। আগের দিন মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।