
দীপাবলির অনুষ্ঠানে একে অন্যের হাত ধরে হাজির অভিষেক-ঐশ্বরিয়া
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১৪:২৩

ব্রিটিশ অভিনেতা ও কৌতুকশিল্পী রাসেল ব্র্যান্ড। ফাইল ছবি
ব্রিটিশ অভিনেতা ও কৌতুকশিল্পী রাসেল ব্র্যান্ড একটি ধর্ষণ এবং তিনটি যৌন নিপীড়নের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন। উপযুক্ত প্রমাণ ও যুক্তির ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করেন লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালতের একটি জুরি বোর্ড।
২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে বিভিন্ন সময়ে (বেতারকেন্দ্র, রেকর্ডিং স্টুডিও ও নিজের বাসভবনে) চার নারীর ওপর সংঘটিত অপরাধের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। যার মধ্যে একটি ধর্ষণ ও তিনটি যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে।
চার যৌন অপরাধ ছাড়াও আদালতে ৫১ বছর বয়সী অভিনেতার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। তবে সেসব আনিত অভিযোগগুলোতে খালাস পেয়েছেন অভিনেতা।
বিচার চলাকালে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন রাসেল ব্র্যান্ড। দাবি করেন, নারীদের সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল পারস্পরিক সম্মতিতে। তবে প্রসিকিউশনের অভিযোগ, তারকাখ্যাতি ও প্রভাবকে কাজে লাগিয়ে নারীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত যৌন আচরণ করতেন তিনি।
২০২৩ সালে ব্রিটিশ সংবাদমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে যৌন অসদাচরণের একাধিক অভিযোগ সামনে আসে। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। দীর্ঘ তদন্ত, সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা এবং আইনি প্রক্রিয়া শেষে তদন্তে পুলিশ দাবি করে তারকাখ্যাতির আড়ালে যৌন অপরাধ সহ একাধিক অপরাধে লিপ্ত ছিলেন রাসেল। তবে তার এ খ্যাতি বা ক্ষমতা আইনের ঊর্ধ্বে নয় বলেও স্পষ্ট বার্তা দেন পুলিশ সদস্যরা।
এমন পরিস্থিতিতে আদালাতে রাসেল জামিনের আবেদন করলে তা নাকচ করে বিচারক জোয়েল বেনাথান তাকে হেফাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। আগামী ৯ নভেম্বর তার আনুষ্ঠানিক সাজা ঘোষণা করা হবে। যুক্তরাজ্যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় রাসেল ব্র্যান্ডের দীর্ঘ কারাদণ্ড ভোগের শঙ্কা রয়েছে।