
মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় জাহাজডুবি, ৯ নাবিক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩:৩০

ভুয়া সনদে চাকরি নেয়ার অভিযোগে ৩৮তম বিসিএসের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি এই আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত।
তারা হলেন- আবু সালেহ মো. মুসা এবং সঞ্জয় দাস।
তাদের বিরুদ্ধে জাল সনদ ব্যবহার করে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপনের মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে বিভ্রান্ত করে ভুল সিদ্ধান্ত গ্রহণে প্ররোচিত করার অভিযোগ রয়েছে। যার ফলশ্রুতিতে তারা ৩৮তম বিসিএসে যোগদান করেন এবং পরবর্তীতে চাকরিতে বহাল থেকে বেতন-ভাতা উত্তোলনের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেন।
এর আগে চলতি বছরের ২৯ জানুয়ারিতে তাদের বিরুদ্ধে মামলা করে দুদক।