
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু
নাঈম হাসান
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৫:১২

হাম ও ডেঙ্গু রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। ছবি: সময় সংবাদ
হাম ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় উদ্বেগ বাড়ছে জনমনে। রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। ডেঙ্গুতে দেখা দিচ্ছে প্লাজমা লিকেজের মতো জটিলতা, অন্যদিকে উন্নতি নেই হাম পরিস্থিতিরও। চিকিৎসকরা বলছেন, জ্বর কমলেও ডেঙ্গুর ঝুঁকি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে দেখা যায়, আলিফ নামে ৬ মাস বয়সি এক ছোট্ট শিশুর শরীরে বাসা বেঁধেছে নিউমোনিয়ায়, হাম, ডেঙ্গু। সন্তানের মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী নয়, বন্ডে সই করে শিশুটির চিকিৎসা চালাচ্ছেন দিনমজুর বাবা মনির।
হাম পরিস্থিতির উন্নতি দেখছেন না চিকিৎসকরা। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে ক্লান্ত রোগী ও স্বজনেরা।
অন্যদিকে, ডেঙ্গু রোগীদের নতুন ভয়ের কারণ প্লাজমা লিকেজ। ফলে কমে যায় রক্তসঞ্চালন, রক্তচাপও নেমে যেতে পারে দ্রুত।
চিকিৎসকরা বলছেন, জ্বর চলে যাওয়া সুস্থ হওয়ার লক্ষণ নয়। ডেঙ্গুর ‘ক্রিটিক্যাল ফেজ’ জ্বর কমার সময়ই শুরু হয়। তীব্র পেটের ব্যথা, বমি, অস্বাভাবিক দুর্বলতা, রক্তপাত, শ্বাসকষ্ট বিপৎসংকেত হতে পারে।
এদিকে, হাম-ডেঙ্গু মোকাবেলায় চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা।