
হামের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক কার্যকর নয়, বলছেন চিকিৎসক
মহানগর ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১৬:৫৩

দেশে ডেঙ্গুর সংক্রমণ উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২১৮ জন।
সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল রোববার ডেঙ্গুতে রেকর্ড ২ হাজার ২৪৯ জন হাসপাতালে ভর্তি হন এবং ৭ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৯ জনে। আর চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ১৬৬ জনে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন বিভাগের হাসপাতালে ডেঙ্গু রোগীরা চিকিৎসা নিচ্ছেন। চলতি বছর ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যুর রেকর্ড ছিল গত ৬ ও ১৫ অক্টোবর।