
রুশ সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৭
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৫:২

ইরানের অজ্ঞাত স্থানে সামরিক অনুশীলনের সময় একটি চালকবিহীন বিমান উড্ডয়ন করানো হয়। ফাইল ছবি
বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতে অবস্থিত একটি মার্কিন রাডার সিস্টেমে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের আইআরজিসি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এ হামলা চালানোর দাবি করে আইআরজিসি।
ইরানের সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতি অনুযায়ী, আইআরজিসি জানিয়েছে, এই হামলাটি ছিল ‘ওই অঞ্চলে মার্কিন বাহিনীর বৈরী কর্মকাণ্ড মোকাবিলার প্রচেষ্টার অংশ’।
সাম্প্রতিক দিনগুলোতে উপসাগরীয় দেশটিতে মার্কিন রাডার সিস্টেমের ওপর ইরানের দাবি করা বেশ কয়েকটি হামলার মধ্যে এটি সর্বশেষ ঘটনা।
এদিকে, আইআরজিসি বেশ কয়েকটি ড্রোন নিক্ষেপ করার পর সেই হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে বাহরাইনের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে।
প্রাসঙ্গিক:
এএফপি’র প্রতিবেদন অনুযায়ী, বাহরাইনের রাজধানী মানামায় বাসিন্দারা মোবাইল ফোনে একটি ‘সম্ভাব্য হুমকি’ বিষয়ক সতর্কবার্তা পাওয়ার পর সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এছাড়া সম্ভাব্য হুমকির বিষয়ে আগের সতর্কতার পর পরিস্থিতি এখন ‘সম্পূর্ণ নিরাপদ’ বলে ঘোষণা করেছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র: আল জাজিরা