
ইসরাইলে নির্বাচন: কী বলছে বুথফেরত জরিপ?
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ২:২

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী দল-কেউই সংখ্যাগরিষ্ঠ আসন না পেলে সরকার গঠনের আলোচনা চলাকালে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন নেতানিয়াহু।
দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এমন একজন দলীয় নেতাকে সরকার গঠনের দায়িত্ব দেবেন, যার পক্ষে সংসদে প্রয়োজনীয় সমর্থন আদায় করে সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে তিনি মনে করবেন।
সরকার গঠনের এই প্রক্রিয়া শেষ হতে কয়েক মাসও লেগে যেতে পারে। কোনো প্রার্থী সংসদের আস্থা অর্জনের মতো সরকার গঠন করতে ব্যর্থ হলে নতুন নির্বাচন আহ্বান করা হবে। এরপর আবারও একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
এ পরিস্থিতিতে তাত্ত্বিকভাবে নেতানিয়াহু কয়েক মাস, এমনকি কয়েক বছর পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। এ সময় তার হাতে প্রধানমন্ত্রীর অধিকাংশ ক্ষমতাই থাকবে।
ইসরাইলের রাজনীতিতে এমন নজির আগেও রয়েছে। সবচেয়ে দীর্ঘ সময় তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের রেকর্ডটি নেতানিয়াহুরই। ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের মে পর্যন্ত প্রায় দেড় বছর তিনি এ দায়িত্বে ছিলেন।
ওই সময়ে ইসরাইলে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হলেও সরকার গঠনের বিষয়ে কোনো সমাধান আসেনি। শেষ পর্যন্ত নেতানিয়াহু তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সমঝোতার ভিত্তিতে একটি ঐক্য সরকার গঠন করেন।