
ডিসেম্বরেই মক্কায় হজ ভিলেজ নির্মাণ শুরু করবে ইন্দোনেশিয়া
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৮:৩৯

জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসা।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের আরবি ভাষা শিক্ষা অর্জনের নতুন সুযোগ তৈরি হচ্ছে। মিসরের বিশ্বখ্যাত ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহারের সরাসরি তত্ত্বাবধান ও নির্দেশনায় রাজধানীর জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদে শুরু হচ্ছে আরবি ভাষা শিক্ষা কার্যক্রম।
‘আল-আজহার আরবি ভাষা শিক্ষা কেন্দ্র, বাংলাদেশ’ নামে এ কার্যক্রমের প্রথম ব্যাচে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী ভর্তি শুরু হয়েছে। ২ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা নিজ দেশেই আল-আজহারের তত্ত্বাবধানে পরিচালিত আরবি ভাষা শিক্ষা কোর্স সম্পন্ন করার সুযোগ পাবেন। কোর্সের সনদ আল-আজহার কর্তৃক স্বীকৃত ও গৃহীত হবে। ফলে এ কোর্স সম্পন্নকারীদের একই ভাষা কোর্স করার জন্য পুনরায় আল-আজহারে যাওয়ার প্রয়োজন হবে না।
কেন্দ্রটির শিক্ষা কার্যক্রম আল-আজহারের সরাসরি তত্ত্বাবধান ও নির্দেশনায় পরিচালিত হবে। আল-আজহার থেকে নিয়োজিত দক্ষ ও বিশেষজ্ঞ শিক্ষকরা সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করবেন। এতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম ও আধুনিক পদ্ধতিতে আরবি ভাষা শেখার সুযোগ পাবেন।
এ ছাড়া কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের জন্য আল-আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের প্রস্তুতি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। যোগ্য ও নির্বাচিত শিক্ষার্থীদের জন্য আল-আজহারের বৃত্তি লাভের সুযোগও থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আরবি ভাষা শিখতে আগ্রহী সব শিক্ষার্থীর জন্য ভর্তি উন্মুক্ত থাকবে। বিশেষ করে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের ভাষাগত দক্ষতা অর্জন এবং পরবর্তী শিক্ষাজীবনের প্রস্তুতিতে এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ কর্তৃপক্ষ আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে আরবি ভাষা শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে অংশগ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে। ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।