
ম্যানচেস্টার সিটির গৌরব কেড়ে নেওয়া যাবে না: ওয়াকার
খেলা ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ১১:৩০

পেদ্রো রদ্রিগেজ ২০১৭ সালে স্পেনকে বিদায় জানান। ছবি: ইইই
বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ জয়ী ফুটবলার পেদ্রো রদ্রিগেজ। বার্সেলোনা ও চেলসির সাবেক এই উইঙ্গার গত মৌসুমের শেষে ইতালিয়ান ক্লাব লাজিও ছাড়ার পর থেকে ক্লাবহীন ছিলেন।
৩৯ বছর বয়সি এই তারকা ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে অবসরের ঘোষণা দেন তিনি।
পেদ্রো লিখেছেন, ‘আমার মনে হচ্ছে এখনই সেই মুহূর্ত। জীবনে এক ধাপ এগিয়ে যাওয়ার এবং নতুন একটি অধ্যায় শুরু করার সময় এসেছে। আমি ফুটবলকে বিদায় জানাচ্ছি এই গর্ব নিয়ে যে, নিজের স্বপ্নগুলো পূরণ করতে পেরেছি এবং যেসব মানুষ আমার স্বপ্নগুলো বাস্তবে রূপ দিতে পাশে ছিলেন, তাদের জন্যও আমি কৃতজ্ঞ।’
স্পেনের হয়ে বিশ্বকাপ এবং ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতেন। আন্তর্জাতিক ফুটবল থেকে ২০১৭ সালে অবসর নেওয়ার আগে স্পেনের হয়ে তিনি মোট ৬৫টি ম্যাচ খেলেন।
পেদ্রোর ২০০৮ সালে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় তার। এরপর বার্সেলোনার হয়ে তিনি ৩২১টি ম্যাচ খেলেন এবং ৯৯টি গোল করেন। এই সময়ে তিনি পাঁচটি লা লিগা শিরোপা এবং তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ আরও কয়েটি ট্রফি জেতেন। ২০১৫ সালে বার্সেলোনা ছাড়ার পর পেদ্রো ইংল্যান্ডে চেলসির হয়ে পাঁচ মৌসুম খেলেন। সেখানে তিনি ২০৬টি ম্যাচে ৪৩টি গোল করেন।
২০১৭ সালে প্রিমিয়ার লিগ জয়ী চেলসি দলেরও সদস্য ছিলেন তিনি। এরপর ২০২০ সালে এক মৌসুমের জন্য রোমায় যোগ দেন এবং পরে লাজিওতে পাড়ি জমান।