
গেতাফেকে উড়িয়ে নিজেদের ১৩ বছরের পুরনো রেকর্ড স্পর্শ বার্সেলোনার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২৫

পেসার হাসান মাহমুদ। ফাইল ছবি
বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন হাসান মাহমুদ।রোববার (১১ অক্টোবর) আবুধাবি টেস্টের তৃতীয় দিনের সকালে এই কীর্তি গড়েন হাসান। আফগানিস্তানের ইনিংসের ৮৩তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে ইসমত আলম, কাইস আহমেদ এবং জিয়া-উর রহমানকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
সব মিলিয়ে তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে হ্যাটট্রিক করলেন হাসান। এর আগে ২০০৩ সালে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাটট্রিক করেন অলক কাপালি। এরপর ২০১৩ সালে ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে এই কীর্তির পুনরাবৃত্তি করেন সোহাগ গাজী। তারা দুজনই ছিলেন স্পিনার।
এর আগে ৪ উইকেটে ২১১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে আফগানিস্তান। দিনের শুরুতেই নতুন বলের সুবিধা কাজে লাগিয়ে জ্বলে উঠেছেন হাসান ও ইবাদত হোসেন। ৮২তম ওভারে প্রথম আঘাত হানেন ইবাদত। ভাঙেন মাথা ব্যথার কারণ হয়ে ওঠা রহমত শাহ্- ইকরাম আলীখিলের জুটি।
ইবাদতের অফস্ট্যাম্প চ্যানেলের বল দারুণভাবে ভেতরে ঢুকে ইকরামের ব্যাট-প্যাডের ফাঁক গলে স্ট্যাম্পে আঘাত করে। ৩২ রান করে বিদায় নেন এই উইকেটকিপার।
পরের ওভারেই তাণ্ডব চালান হাসান। প্রথমে ইসমতকে (১) বোল্ড করেন। পরের দুই বলে যথাক্রমে কাইস লিটন দাসের হাতে ক্যাচ দেন এবং জিয়া এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। ২১৯ থেকে ২২০ এর মধ্যে ৪ উইকেট হারায় আফগানরা।
এই প্রতিবেদন লেখার সময় আফগানরা ৮ উইকেটে ২২২ রান তুলেছে। সেঞ্চুরির পথে হাঁটছেন রহমত, ৮৭ রানে ব্যাট করছেন তিনি। তার সঙ্গী ইয়ামিন আহমদজাই এখনও রানের খাতা খুলতে পারেননি।
বাংলাদেশের চেয়ে এখনও ১২৪ রানে পিছিয়ে আফগানিস্তান।