
আওয়ামী লীগের অভিযোগ ব্যর্থ, সঠিক পথে আছে বাংলাদেশ: তানজানিয়া থেকে ফিরে স্পিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৫:৫

বিএনপির সাবেক নেতা টিংকু দাশের স্মরণসভায় উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
ত্যাগী নেতারাই দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে বিএনপির সাবেক নেতা বাবু টিংকু দাশের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
ডা. শাহাদাত বলেন, টিংকু দাশ ছিলেন রাজপথের নির্ভীক ও ত্যাগী সংগঠক। দলের সংকটকালে তিনি নিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার আদর্শ আগামী প্রজন্মের নেতাকর্মীদের অনুপ্রেরণা হয়ে থাকবে।
স্মরণসভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তিনি বলেন, টিংকু দাশের মতো নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। সংগঠনকে সুসংগঠিত করতে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মুহাম্মাদ সিরাজ উল্লাহর সভাপতিত্বে সভায় প্রয়াত টিংকু দাশের পরিবারের সদস্যসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা তার রাজনৈতিক জীবন ও সাংগঠনিক অবদান স্মরণ করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।