
ন্যায্য হিস্যার ব্যাপারে বাংলাদেশের মানুষ ভারতকে এক বিন্দু ছাড় দেবে না: আখতার
প্রতিবেদক, পটুয়াখালী
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১১:২৫

প্রায় ১৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের জব্দ করা হয়েছে।
পটুয়াখালীতে কোস্ট গার্ডের যৌথ অভিযানে প্রায় ১৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ শাপলাপাতা মাছ ও জাটকা জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) গভীর রাতে পটুয়াখালী সদর থানাধীন টোল প্লাজা সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী, মৎস্য অধিদফতর ও বন বিভাগের সদস্যরা।
অভিযানকালে সন্দেহজনক পাঁচটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসগুলো থেকে ২১০ কেজি শাপলাপাতা মাছ এবং ১ হাজার ১৫০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে বাসের চালক, সুপারভাইজার ও হেলপারদের মুচলেকা নিয়ে বাসগুলো ছেড়ে দেয়া হয়।
জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। আর শাপলাপাতা মাছ বন বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এ বিষয়ে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, ১ নভেম্বর থেকে ৩০ জুন নদী এবং সমুদ্রে জাটকা ধরা বন্ধ রয়েছে এবং পরিবহন ও মজুত সবই বন্ধ থাকবে। যাতে করে ছোট ছোট ইলিশগুলো আগামী দিনে বড় হতে পারে।