
কাকরাইলে একটি ভবনে অভিযান চালিয়েছে রাজউক
প্রতিবেদক, চুয়েট
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ২২:২১

চুয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তামজিদ তাহমিদ রেজা। সংগৃহীত ছবি
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রথম হয়েছেন চুয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তামজিদ তাহমিদ রেজা। তিনি মোট ১ হাজার ২২২ নম্বর পেয়েছেন।
নিজের ফলাফলে বেশ উচ্ছ্বসিত তামজিদ। ভবিষ্যতে প্রকৌশলী হওয়ার স্বপ্ন তার। তামজিদ বলেন, ‘বেশ ভালো লাগছে। সামনে প্রকৌশল বিষয়ে পড়াশোনা করতে চাই।’
তামজিদের এমন সাফল্যে আনন্দিত তার বাবা চুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি বলেন, ‘বিভিন্ন ওয়েব পোর্টালে দেখেছি, নম্বর অনুযায়ী ও প্রথম। অনুভূতি আলহামদুলিল্লাহ। বাবা হিসেবে ব্যাপারটা খুবই আনন্দের। ও চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ, সেই অনুযায়ী ভালো ফল করতে পেরেছে।’
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার মোট ৯৯ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৫০ হাজার ১৬৬ জন। পাসের হার ৫২ দশমিক শূন্য ৭ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে গত ১৫ বছরের মধ্যে এটিই সর্বনিম্ন পাসের হার। এ বছর জিপিএ ৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ শিক্ষার্থী।