
সিলেটে বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত
খুলনা ব্যুরো
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৩:৪৭

জনি। ছবি: সংগৃহীত
খুলনায় জনি নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ অক্টোবর) বিকেলে কাশেম নগর সড়কে এ ঘটনা ঘটে। তবে ওই যুবক আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসকরা।
এ দিকে এ হামলার ঘটনার একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে।
আহত জনি ওই এলাকার বাসিন্দা আব্দুল হামিদের ছেলে। তিনি বটিয়াঘাটায় জিএমআই গ্যাস কোম্পানিতে অপারেটর হিসেবে কাজ করেন।
আহত জনি জানান, বিকেলে তিনি বাড়ির সামনে সড়কে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কালো রঙের একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি সেখানে যান। দুজনের মুখেই মাস্ক ছিল। কিছু বুঝে ওঠার আগেই তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা। গুলিটি তার কোমরের ডান পাশের নিচের দিকে লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‘কাশিমনগরে জনি নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। কারা এ ঘটনায় জড়িত, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলকারীদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।’