
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেডিভ ইমনের ২ দিনের রিমান্ড
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৫:৬

রাজধানীর খিলক্ষেত এলাকায় তেলের লরির ধাক্কায় তাউসিফ (২৮) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) সকালে খিলক্ষেত পুলিশ বক্সের পাশে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত তাউসিফের বাড়ি ময়মনসিংহের সদর উপজেলার কাচিঝুলি গ্রামে। তার বাবার নাম কামরুল ইসলাম। বর্তমানে ক্যান্টনমেন্ট এলাকায় পরিবারের সাথে থাকতেন। হাতিরপুলে মোতালিব প্লাজায় মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন তিনি।
হাসপাতালে মোটরসাইকেলটির চালক মো. সেলিম জানান, তিনি নিজে ভাড়ায় মোটরসাইকেল চালান। সকালে এয়ারপোর্ট থেকে ওই যুবককে নিয়ে হাতিরপুল যাচ্ছিলেন। খিলক্ষেত পুলিশ বক্সের সামনে পৌঁছালে পিছন থেকে একটি তেলের লরি মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ওই আরোহী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। তখন তাকে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্প্যাশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি খিলক্ষেত থানা পুলিশ তদন্ত করছে।
প্রাসঙ্গিক: