
নিজে দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টোবি ম্যাগুয়ার
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৩:৩৫

আগামী ২০ অক্টোবর দশেরার দিন থেকে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। ছবি: সংগৃহীত
নীতেশ তিওয়ারি পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর মুক্তির তারিখ ঘোষণা করেছেন নির্মাতারা। আগামী ৫ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটির প্রথম পর্ব। পাশাপাশি জানানো হয়েছে, আগামী ২০ অক্টোবর দশেরার দিন থেকে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি।
সম্প্রতি নতুন একটি পোস্টার প্রকাশের মাধ্যমে মুক্তির তারিখ ঘোষণা করা হয়। এর আগে ছবিটির আন্তর্জাতিক ট্রেলার ও ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তির সময়সূচি নিয়ে নানা তথ্য সামনে আসায় দর্শকদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। নতুন ঘোষণায় সেই অনিশ্চয়তা দূর হয়েছে। খবর এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস-এর।
ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে। এ ছাড়া হনুমানের চরিত্রে সানি দেওলসহ আরও কয়েকজন পরিচিত অভিনয়শিল্পীকে দেখা যাবে।
নির্মাতা নমিত মালহোত্রার প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি। প্রাইম ফোকাস স্টুডিওজ, ডিএনইজি ও যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের সঙ্গে সংশ্লিষ্ট এই প্রকল্পকে দুই পর্বে মুক্তির পরিকল্পনা করা হয়েছে। প্রথম পর্বের পর দ্বিতীয় পর্ব মুক্তির সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের দীপাবলি।
ছবিটি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। পাশাপাশি আইম্যাক্সসহ বিভিন্ন প্রিমিয়াম ফরম্যাটেও দেখানো হবে বলে জানিয়েছে নির্মাতারা।
মহাকাব্যিক কাহিনি, তারকাবহুল অভিনয়শিল্পী এবং বড় পরিসরের নির্মাণের কারণে ‘রামায়ণ’ নিয়ে আগে থেকেই দর্শকদের আগ্রহ রয়েছে। মুক্তির তারিখ ও অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণার পর ছবিটি ঘিরে সেই আগ্রহ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।