
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে পরপর দুই ঝড়ের আঘাত, ৫ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১৪:৫৪

লেবার পার্টির নবনির্বাচিত এমপি সাগাল আবদি-ওয়ালি। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রথম সোমালি বংশোদ্ভূত শরণার্থী নারী হিসেবে ইতিহাস গড়েছেন লেবার পার্টির নবনির্বাচিত এমপি সাগাল আবদি-ওয়ালি। গত সপ্তাহে অনুষ্ঠিত উপনির্বাচনে জয়ী হওয়ার পর সোমবার (১২ অক্টোবর) তিনি শপথ নিয়েছেন।
গত সপ্তাহে অনুষ্ঠিত লন্ডনের হলবর্ন ও সেন্ট প্যানক্রাস আসনের উপনির্বাচনের গ্রিন পার্টির নেতা জ্যাক পোলানস্কিকে পরাজিত করে ইতিহাস গড়েন সাগাল আবদি। আসনটি ছেড়ে দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
শৈশবে শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে আসেন সোমালি বংশোদ্ভূত আবদি-ওয়ালি। লন্ডনের ক্যামডেন এলাকায় তিনি জীবনের বড় একটি সময় কাটিয়েছেন। রাজনীতিতে আসার আগে বিভিন্ন দাতব্য সংস্থা ও স্কুলের সঙ্গে কাজ করেছেন। পরে ক্যামডেন কাউন্সিলের নেতা হন।
শরণার্থী থেকে স্থানীয় সরকারের শীর্ষ নেতৃত্বে উঠে আসার এ যাত্রা যুক্তরাজ্যের সোমালি ও বৃহত্তর আফ্রিকান সম্প্রদায়ের মধ্যে তার প্রার্থিতা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি করে।
নির্বাচনে ৪৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হন আবদি-ওয়ালি। তার প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির নেতা জ্যাক পোলানস্কি পেয়েছেন ৩৩ শতাংশ ভোট। কনজারভেটিভ পার্টি পেয়েছে ৭ শতাংশ আর অভিবাসনবিরোধী রিফর্ম পার্টি পেয়েছে ৬ শতাংশ ভোট।
বিজয়ী ভাষণে আবদি-ওয়ালি গৃহহীনতা মোকাবিলা এবং তরুণদের জন্য সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেয়ার কথা জানান। স্টারমারের উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম আবদি-ওয়ালির জয়ে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে তার সাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
সূত্র: আল জাজিরা