
ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই, ভ্যান্সকে অভ্যন্তরীণ দুর্নীতি দমনে নজর দিতে বললেন ট্রাম্প
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২১:৭

সংগৃহীত ছবি
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকসহ মোট ২৩টি যানবাহনের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, একটি ট্রাকের সঙ্গে কয়েকটি যানবাহনের সংঘর্ষ থেকে এ দুর্ঘটনার সূত্রপাত হয়। এতে প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও জরুরি কার্যক্রম শুরু করে।
আহতদের ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। একই সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং অন্য সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেয়া হয়।
ফুজাইরা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। তবে দুর্ঘটনায় হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে পুলিশ। বিশেষ করে নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং যানবাহনের মধ্যে পর্যাপ্ত নিরাপদ দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রাসঙ্গিক: