
যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ‘১০ গুণ’ বেশি ভয়াবহ, হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৫:২৩

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবহারকারীরা। ছবি: ভিডিও থেকে নেয়া
ফ্রান্সের এলিসি প্রাসাদে অভ্যর্থনা অনুষ্ঠানের মধ্যেই অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কয়েক ফুট দূরেই হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান রিপাবলিকান গার্ডের এক সদস্য। এ সময় দ্রুত এগিয়ে গিয়ে ওই নিরাপত্তারক্ষীকে সহায়তা করেন ম্যাক্রোঁ ও প্রাসাদের কর্মীরা।
বুধবার (১১ নভেম্বর) স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর প্রস্তুতির সময় এ ঘটনা ঘটে। ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে অংশ নিতে প্যারিস সফরে করছেন পেলেগ্রিনি।
প্রতিবেদনে বলা হয়, ম্যাক্রোঁ যখন স্লোভাক প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই অসুস্থ হয়ে পড়ে যান দায়িত্বে থাকা এক নিরাপত্তারক্ষী। এ সময় ম্যাক্রোঁ ও প্রাসাদের কর্মীরা দ্রুত তার পাশে ছুটে যান। পরে প্রাসাদের কর্মীরা তাকে প্রাথমিক সহায়তা দেন এবং ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা প্রতিক্রিয়া জানিয়েছেন ব্যবহারকারীরা। একজন লিখেছেন, ‘মানুষকে মূর্তির মতো দাঁড় করিয়ে রাখলে এমনটাই হয়। এসব বন্ধ হওয়া উচিত।’
আরেকজন মন্তব্য করেন, ‘একজন নিরাপত্তারক্ষী পেছনে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন, অথচ অন্যজন তখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। মানবিকতা কোথায়?’
অন্য একজন প্রশিক্ষণ শিবিরের অভিজ্ঞতা তুলে ধরে লিখেছেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার সময় দুই হাঁটু শক্ত করে আটকে রাখলে রক্ত চলাচলে সমস্যা হতে পারে। এতে অনেক সময় মানুষ অজ্ঞান হয়ে পড়ে যান।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস