
১০ অক্টোবর: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১৮:৫২

ক্যাফেইনমুক্ত প্রাকৃতিক পানীয় ভেষজ চা। ফাইল ছবি
ভেষজ বা হার্বাল চা মূলত ফুল, পাতা, শিকড় বা নানান ধরনের মশলা গরম পানিতে ফুটিয়ে বা ভিজিয়ে তৈরি করা হয়। ক্যাফেইনমুক্ত প্রাকৃতিক এ পানীয় বা ভেষজ চা নিয়মিত খাওয়ার রয়েছে নানান উপকারিতা।
ক্লান্তি-অবসাদ দূরে ঠেলে দ্রুত মানসিক ও শারীরিক স্বস্তির জন্য ভেষজ চায়ের নানান উপকারিতার কথা উল্লেখ রয়েছে আয়ুর্বেদশাস্ত্রে। আসুন এক নজরে জেনে নিই, ভেষজ চায়ের কিছু উপকারিতার কথা-
১। হজমশক্তি বাড়ায়: আদা, পুদিনা পাতা, মৌরি বা জোয়ান দিয়ে তৈরি চা পেট ফাঁপা, গ্যাস, বদহজম এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ সাহায্য করে।
২। মানসিক চাপ কমায় ও ঘুম আনে: ক্যামোমাইল বা ল্যাভেন্ডার চা স্নায়ু শান্ত রাখে, ক্লান্তি দূর করে এবং ভালো ঘুম হতে সাহায্য করে।
৩। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর: ভেষজ চায়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের কোষগুলোকে ফ্রি-র্যাডিক্যাল বা ক্ষতিকর উপাদানের আক্রমণ থেকে রক্ষা করে।
৪। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: তুলসি, আদা কিংবা দারুচিনির চা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে, ঠান্ডা-কাশি ও সাধারণ সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।
৫। রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ: জবা ফুল বা দারুচিনির চা নিয়মিত পান করলে রক্তচাপ এবং শরীরের খারাপ কোলেস্টেরল (LDL) কমাতে সহায়তা করে।