
ছোটবেলা থেকে শিশুর মানি ম্যানেজমেন্ট শেখানো কতটা দরকার জানেন?
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ৭:২৮

আজ ৯ অক্টোবর (শুক্রবার), ২০২৬। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
৭৬৮ - কার্লোমান প্রথম ও শার্লামাইন ফ্রাঙ্কদের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১২৩৮ - আরাগনের প্রথম জেমস ভালেন্সিয়া রাজ্য প্রতিষ্ঠা করেন।
১৪১০ - প্রাগ জ্যোতির্বিদ্যা ঘড়ির প্রথম পরিচিত উল্লেখ পাওয়া যায়।
১৪৪৬ - কোরিয়ায় হানগুল বর্ণমালা চালু হয়।
১৫১৪ - ফ্রান্সের রাজা দ্বাদশ লুই মেরি টিউডরকে বিয়ে করেন।
১৫৯৪ - পর্তুগিজ সাম্রাজ্যের সৈন্যরা শ্রীলঙ্কায় পরাজিত হয়, ডানটুরে অভিযানের সমাপ্তি ঘটে।
১৬০৪ - কেপলারের সুপারনোভা ছায়াপথের মধ্যে পর্যবেক্ষিত সর্বশেষ সুপারনোভা হিসেবে দেখা যায়।
১৬৩৫ - রজার উইলিয়ামস ধর্মীয় ও নীতিগত মতবিরোধের কারণে ম্যাসাচুসেটস বে কলোনি থেকে নির্বাসিত হন।
১৭০১ - কানেটিকাটের কলেজিয়েট স্কুল (পরে ইয়েল বিশ্ববিদ্যালয়) ওল্ড সেব্রুকে সনদপ্রাপ্ত হয়।
১৭০৮ - রাশিয়া-সুইডেনের মধ্যকার ঐতিহাসিক ডেনিপার যুদ্ধ সমাপ্ত।
১৭০৮ - পিটার দ্য গ্রেট লেসনায়ার যুদ্ধে সুইডিশদের পরাজিত করেন।
১৭৪০ - ওলন্দাজ উপনিবেশবাদী ও জাভার স্থানীয়রা বাটাভিয়ায় চীনা জনগোষ্ঠীর ওপর গণহত্যা শুরু করে, যাতে অন্তত ১০,০০০ জন নিহত হয়।
১৭৬০ - সপ্ত বর্ষের যুদ্ধে রাশিয়া ও অস্ট্রিয়ার সৈন্যরা সাময়িকভাবে বার্লিন দখল করে।
১৭৭৯ - তাঁত বয়নে যন্ত্রপাতি প্রবর্তনের প্রতিক্রিয়ায় ম্যানচেস্টারে বিক্ষুব্ধ শ্রমিকরা দাঙ্গা শুরু করে।
১৭৭৯ - মার্কিন স্বাধীনতাযুদ্ধে সাভানা অবরোধের সময় ফরাসি-মার্কিন যৌথ হামলা ব্রিটিশ প্রতিরক্ষা দ্বারা প্রতিহত হয়।
১৭৯০ - আলজেরিয়ার উত্তরে ভয়াবহ ভূমিকম্প ও ভূমধ্যসাগরে সুনামিতে তিন হাজার মানুষ নিহত হয়।
১৭৯৯ - এইচএমএস লুটিন ২৪০ জন নাবিক ও ১২ লক্ষ পাউন্ড মূল্যের পণ্যসহ ডুবে যায়।
১৮০৪ - তাসমানিয়ার রাজধানী হোবার্ট প্রতিষ্ঠিত হয়।
১৮০৬ - প্রুশিয়া ফ্রান্সের বিরুদ্ধে চতুর্থ জোটের যুদ্ধ শুরু করে।
১৮১২ - ১৮১২ সালের যুদ্ধে ইরি হ্রদে মার্কিন বাহিনী দুটি ব্রিটিশ জাহাজ এইচএমএস ডেট্রয়েট ও এইচএমএস ক্যালেডোনিয়া দখল করে।
১৮২০ - গুয়াকিল স্পেন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৮২৫ - রেস্টোরেশন জাহাজ নরওয়ে থেকে নিউ ইয়র্ক হারবারে পৌঁছায়, যা যুক্তরাষ্ট্রে নরওয়ের প্রথম সংগঠিত অভিবাসন।
১৮৩১ - স্বাধীন গ্রিসের প্রথম রাষ্ট্রপ্রধান ইওয়ানিস কাপোডিস্ট্রিয়াস নিহত হন।
১৮৩৪ - আয়ারল্যান্ড দ্বীপের প্রথম সরকারি রেলপথ ডাবলিন ও কিংসটাউন রেলওয়ে চালু হয়।
১৮৪৭ - সুইডেনের উপনিবেশ সেন্ট বার্থেলেমিতে দাসপ্রথা বিলুপ্ত হয়।
১৮৬১ - মার্কিন গৃহযুদ্ধে ইউনিয়ন সৈন্যরা সান্তা রোজা দ্বীপের যুদ্ধে ফোর্ট পিকেন্স দখলের কনফেডারেট প্রচেষ্টা প্রতিহত করে।
১৮৬৪ - মার্কিন গৃহযুদ্ধে ইউনিয়ন অশ্বারোহী বাহিনী শেনানডোয়া উপত্যকা অভিযানে টমস ব্রুকের যুদ্ধে কনফেডারেট বাহিনীকে পরাজিত করে।
১৮৭৩ - মার্কিন নৌ একাডেমিতে এক সভায় মার্কিন নৌ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।
১৮৭৪ - বার্ন চুক্তির মাধ্যমে সার্বজনীন ডাক ইউনিয়ন গঠিত হয়।
১৮৭৪ - বিশ্বে ডাক ব্যবস্থা চালু।
১৮৯৯ - লন্ডনে প্রথম পেট্রোল চালিত মোটরযান চলাচল শুরু।
১৯০০ - কুক দ্বীপপুঞ্জ যুক্তরাজ্যের অঞ্চলে পরিণত হয়।
১৯১১ - উচাং বিদ্রোহ শুরু হওয়ার মাধ্যমে ছিং রাজবংশের বিরুদ্ধে শিনহাই বিপ্লবের সূচনা হয়।
১৯১১ - চীনে রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু।
১৯১১ - দক্ষিণ-পশ্চিম আফ্রিকায় হটেনটট বিদ্রোহ শুরু হয়।
১৯১৩ - আটলান্টিক মহাসাগরের মাঝখানে এসএস ভল্টার্নো বাষ্পীয় জাহাজে আগুন লাগে।
১৯১৪ - প্রথম বিশ্বযুদ্ধে অ্যান্টওয়ার্প অবরোধের সমাপ্তি ঘটে।
১৯১৮ - ফিনল্যান্ডের সংসদ হেসের যুবরাজ ফ্রেডরিক চার্লসকে ফিনল্যান্ডের রাজা নির্বাচিত করে, তবে জার্মানির পরাজয়ের কারণে তিনি সিংহাসনে বসেননি।
১৯১৯ - সিনসিনাটি রেডস বিশ্ব সিরিজ জয় করে, যার ফলে ব্ল্যাক সক্স কেলেঙ্কারি ঘটে।
১৯৩৪ - মার্সেইতে উস্তাশে ঘাতকের হাতে যুগোস্লাভিয়ার রাজা প্রথম আলেকজান্ডার ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লুই বার্থু নিহত হন।
১৯৩৬ - বোল্ডার বাঁধ (পরে হুভার বাঁধ) লস অ্যাঞ্জেলেসে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ শুরু করে।
১৯৩৭ - চীনের ঝেংডিংয়ে অগ্রসরমান জাপানি সেনাবাহিনী থেকে স্থানীয় জনগণকে রক্ষা করা ৯ জন ক্যাথলিক ধর্মযাজক নিহত হন।
১৯৪০ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানি লন্ডন শহরের ওপর বোমা নিক্ষেপ করে।
১৯৪১ - পানামায় এক অভ্যুত্থানে রিকার্ডো আদোলফো দে লা গার্ডিয়া আরাঙ্গো নতুন রাষ্ট্রপতি ঘোষিত হন।
১৯৪২ - অস্ট্রেলিয়ার ওয়েস্টমিনস্টার সংবিধি গ্রহণ আইন ১৯৪২ রাজকীয় সম্মতি লাভ করে।
১৯৫০ - কোরিয়ায় গোয়াং গিউমজং গুহা গণহত্যা শুরু হয়।
১৯৬২ - আফ্রিকান দেশ উগান্ডার স্বাধীনতা অর্জন।
১৯৬৩ - ইতালিতে এক বিশাল ভূমিধসের ফলে ভায়োন্ট বাঁধ উপচে বিশাল ঢেউ সৃষ্টি হয়, এতে ২,০০০ জনের বেশি মানুষ নিহত হয়।
১৯৬৬ - ভিয়েতনাম যুদ্ধে দক্ষিণ কোরীয় সেনাবাহিনী বিন তাই গণহত্যা সংঘটিত করে।
১৯৬৭ - বন্দি হওয়ার একদিন পর বলিভিয়ায় বিপ্লব ঘটানোর চেষ্টার অভিযোগে এর্নেস্তো "চে" গেভারা নিহত হন।
১৯৬৯ - শিকাগোতে শিকাগো এইটের বিচারকে কেন্দ্র করে বিক্ষোভ চলাকালে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়।
১৯৭০ - কম্বোডিয়ায় খেমার প্রজাতন্ত্র ঘোষিত হয়।
১৯৭৬ - মুম্বাই ও লন্ডন শহরের মধ্যে সরাসরি আন্তর্জাতিক টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়।
১৯৮০ - পোপ দ্বিতীয় জন পল ভ্যাটিকান সিটিতে ১৪তম দালাই লামার সঙ্গে সাক্ষাৎ করেন।
১৯৮১ - রাষ্ট্রপতি ফ্রঁসোয়া মিতেরঁ ফ্রান্সে মৃত্যুদণ্ড বিলুপ্ত করেন।
১৯৮৩ - দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি চুন ডু-হোয়ান বার্মার রেঙ্গুনে হত্যাচেষ্টা থেকে বেঁচে যান, তবে বিস্ফোরণে ২১ জন নিহত ও ১৭ জন আহত হন।
১৯৮৪ - রেভারেন্ড উইলবার্ট অড্রির দ্য রেলওয়ে সিরিজ অবলম্বনে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান থমাস দ্য ট্যাঙ্ক ইঞ্জিন অ্যান্ড ফ্রেন্ডস আইটিভিতে প্রচার শুরু হয়।
১৯৮৬ - লন্ডনে দ্বিতীয় দীর্ঘতম চলা সংগীত নাটক দ্য ফ্যান্টম অব দ্য অপেরা হার ম্যাজেস্টিস থিয়েটারে মঞ্চস্থ হয়।
১৯৮৬ - ফক্স ব্রডকাস্টিং কোম্পানি চতুর্থ মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক হিসেবে যাত্রা শুরু করে।
১৯৯২ - ২৭.৭ পাউন্ড ওজনের পিকস্কিল উল্কাপিণ্ড নিউ ইয়র্কের পিকস্কিলে একটি পার্ক করা গাড়ির ওপর পড়ে।
১৯৯৫ - অ্যামট্রাকের সানসেট লিমিটেড ট্রেন অ্যারিজোনার পালো ভার্দের কাছে নাশকতাকারীদের দ্বারা লাইনচ্যুত হয়।
১৯৯৬ - সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ বাংলাদেশের রাষ্ট্রপতি হন।
২০০৪ - আফগানিস্তানের ইতিহাসে প্রথমবারের মত সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
২০০৬ - উত্তর কোরিয়া প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়।
২০০৭ - ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সর্বকালের সর্বোচ্চ ১৪,১৬৪ পয়েন্টে পৌঁছায়, এরপর ২০০৮-এর আর্থিক সংকটের কারণে দ্রুত পতন ঘটে।
২০০৯ - নাসার লুনার প্রিকার্সর রোবোটিক প্রোগ্রামের প্রথম চন্দ্রপৃষ্ঠে আঘাত।
২০১২ - পাকিস্তানি তালেবান স্কুলছাত্রী মালালা ইউসুফজাইকে হত্যার চেষ্টা করে।
২০১৬ - আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর প্রথম হামলা চালায়।
২০১৯ - তুরস্ক উত্তর-পূর্ব সিরিয়ায় সামরিক অভিযান শুরু করে।
২০২৪ - হারিকেন মিল্টন ফ্লোরিডার সিয়েস্তা কিতে ক্যাটাগরি ৩ হারিকেন হিসেবে আঘাত হানে, হারিকেন হেলেনের মাত্র দুই সপ্তাহ পর ৩৪.৩ বিলিয়ন ডলারের ক্ষতি করে।
১২৬১ - ডেনিস, পর্তুগালের রাজা।
১৭৫৭ - দশম চার্লস, ফ্রান্সের রাজা।
১৮৩৫ - ক্যামিল সেন্ট-সায়েন্স, ফরাসি সুরকার ও পথপ্রদর্শক।
১৮৫২ - হারম্যান এমিল ফিসার, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ও অধ্যাপক।
১৮৫৩ - এমিল রো, বিশিষ্ট ফরাসী চিকিৎসক ও গবেষক।
১৮৭৪ - নিকোলাস রোরিচ, রাশিয়ান প্রত্নতত্ত্ববিদ ও চিত্রশিল্পী।
১৮৭৭ - সমাজসেবক,সংস্কারক,সাংবাদিক, কবি ও প্রাবন্ধিক উৎকলমণি গোপবন্ধু দাস।
১৮৭৯ - মাক্স ফন লাউয়ে, জার্মান পদার্থবিদ।
১৮৮২ - রমেশচন্দ্র ভট্টাচার্য, ভারতীয় বাঙালি শিক্ষক বিজ্ঞানী।
১৮৮৭ - সরোজ নলিনী দত্ত, ভারতীয় নারীবাদী এবং সমাজ সংস্কারক।
১৮৮৮ - নিকোলাই বুখারিন, রাশিয়ান সাংবাদিক ও রাজনীতিবিদ।
১৮৯২ - ইভো আন্দ্রিচ, নোবেল পুরস্কার বিজয়ী সার্বীয় লেখক ও কবি।
১৮৯৩ - কালীকিঙ্কর সেনগুপ্ত, বাঙালি চিকিৎসক, স্বদেশী আন্দোলনে স্বেচ্ছাসেবক ও কবি।
১৯০৬ - লেয়পোলড সেডার সেনঘোর, সেনেগলিজ কবি, রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।
১৯০৭ - জ্যাককুয়েস টাটি, ফরাসি অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
১৯১৬ - ক্ষুদিরাম দাস বাঙালি শিক্ষাবিদ, সমালোচক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রবীন্দ্র বিশেষজ্ঞ ও একজন ভাষাতত্ত্ববিদ।
১৯২১ - টাডেউসজ রোযেওিসজ, পোলিশ কবি ও নাট্যকার।
১৯২২ - শান্তিনিকেতনের চিনা ভাষাবিদ অধ্যাপক অমিতেন্দ্রনাথ ঠাকুর।
১৯২৭ - খ্যাতনামা বাঙালি কবি, অনুবাদক ও ঔপন্যাসিক লোকনাথ ভট্টাচার্য।
১৯২৭ - ফ্রান্সিস ও'ফেরেল আইরিশ সাবেক ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
১৯২৯ - সুধীন দাশগুপ্ত, খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী, গীতিকার, সংগীত পরিচালক।
১৯৩৩ - পিটার ম্যান্সফিল্ড, পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী ও একাডেমিক।
১৯৩৮ - হেইঞ্জ ফিশার, অস্ট্রিয়া শিক্ষাবিদ, রাজনীতি ও ১১তম প্রেসিডেন্ট।
১৯৩৯ - জন পিলজার, খ্যাতনামা অস্ট্রেলীয় সাংবাদিক ও ডকুমেন্টারি নির্মাতা।
১৯৪০ - জন লেনন, ইংরেজ গায়ক, দ্য বিটলস ব্যান্ডের প্রতিষ্ঠাতা।
১৯৪৫ - আমজাদ আলি খান, বিশিষ্ট ভারতীয় সরোদবাদক তথা শাস্ত্রীয় সংগীতজ্ঞ।
১৯৪৫ - সুমিতা সান্যাল, ভারতীয় বাঙালি চলচ্চিত্রাভিনেত্রী।
১৯৪৭ - ফ্রান্স গাল, ফরাসি গায়িকা।
১৯৫০ - জডয় উইলিয়ামস, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অধ্যাপক ও সমাজ কর্মী।
১৯৫৩ - টনি শালহোউব, আমেরিকান অভিনেতা ও প্রযোজক।
১৯৫৭ - প্রথম চার্লস, নোবেল ফ্রান্সের রাজা।
১৯৬২ - হোর্হে বুরুচাগা, প্রখ্যাত আর্জেন্টিনীয় ফুটবল খেলোয়াড়।
১৯৬৪ - গুইলারমো ডেল টোরো, মেক্সিক্যান আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৬৬ - ডেভিড ক্যামেরন, ব্রিটিশ প্রধানমন্ত্রী।
১৯৭৫ - মার্ক ভিডুকা, সাবেক অস্ট্রেলিয়ান ফুটবল।
১৯৮৬ - লাউরে মানাউডোউ, ফরাসি সাঁতারু।
১৯৯৩ - লরেন ডেভিস, আমেরিকান টেনিস খেলোয়াড়।
১৩৯০ - প্রথম জন, কাস্টাইলের রাজা।
১৫৬২ - গ্যাব্রিয়েলে ফ্যালোপিও, ইতালিয়ান শারীরস্থানবিৎ ও চিকিৎসক।
১৮৩১ - ইওয়ানিস কাপোডিস্ট্রিয়াস, রাশিয়ান বংশোদ্ভূত গ্রিক আইনজীবী ও রাজনীতিবিদ।
১৮৯৪- পণ্ডিত রামগতি ন্যায়রত্ন, প্রথম বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের ইতিহাস সহ বহু মূল্যবান গ্রন্থের প্রণেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক। (জ.১৮৩১)
১৯২৪ - ভালেরয় ব্রয়ুসভ, রাশিয়ান লেখক, কবি ও সমালোচক।
১৯৩৪ - জিন লুই বার্থো, ফরাসি রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
১৯৩৪ - আলেকজান্ডার, যুগোশ্রাভিয়ার রাজা।
১৯৪১ - হেলেন মর্গান আমেরিকার গায়িকা এবং অভিনেত্রী।
১৯৪৩ - পিটার জেমান, নেদারল্যান্ডের বিখ্যাত পদার্থবিজ্ঞানী।
১৯৬৭- চে গেভারা, বিংশ শতাব্দীর খ্যাতিমান সমাজতান্ত্রিক বিপ্লবীদের অন্যতম।
১৯৬৭ - সিরিল নরম্যান হিনশেলউড, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ ভৌত রসায়নবিদ ও অধ্যাপক।
১৯৭০ - দ্বিজেন্দ্রকুমার সান্যাল, সাংবাদিকতা ও ম্যানেজমেন্ট শিক্ষার সূচনাকারী।
১৯৭৮ - জাকুয়েস বরেল, বেলজিয়ান শিল্পী, গীতিকার ও অভিনেতা।
১৯৮১ - কাজী মোতাহার হোসেন, বাংলাদেশি পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
১৯৮১ - মাজেদ আবশারার, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি নেতা।
১৯৮৭ - মোহাম্মদ ফরহাদ, বাংলাদেশি রাজনীতিবিদ।
১৯৮৭ - উইলিয়াম পি মারফি, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক ও অধ্যাপক।
১৯৯২ - উইরি ব্রান্ট, জার্মান পুনর্গঠনের প্রবক্তা।
১৯৯৫ - শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি কৃষিবিজ্ঞানী।
১৯৯৫ - অ্যালেক ডগলাস-হোম, ব্রিটিশ ক্রিকেটার, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
১৯৯৯ - আখতার হামিদ খান, পাকিস্তানের অর্থনীতিবিদ ও পণ্ডিত।
২০০৪ - জাক দেরিদা, আলজেরিয়ার বংশোদ্ভূত ফরাসি দার্শনিক ও শিক্ষাবিদ।
২০১০ - মোরিস আলে, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ও পদার্থবিজ্ঞানী।
২০১৩ - উইলফ্রায়েড মার্টেনস, বেলজিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ৬০তম প্রধানমন্ত্রী।
২০১৬ - আন্দজেই ভাইদা, পোলীয় চলচ্চিত্র ও মঞ্চ পরিচালক।
২০২৪ - রতন টাটা, প্রখ্যাত ভারতীয় শিল্পপতি ও জনহিতৈষী।
বিশ্ব ডাক দিবস