
পেশাজীবী দলের আন্তর্জাতিক সম্পাদক হলেন সাখাওয়াত হোসেন
মহানগর ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪

যুবদলের লোগো। ছবি সংগৃহীত
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন সব থানায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে কর্মিসভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টায় নয়াপল্টনের হোটেল ভিক্টোরিয়ায় এ সভা অনুষ্ঠিত হবে। কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি।
কর্মিসভায় সভাপতিত্ব করবেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম।
সঞ্চালনা করবেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।