
ভারত সিরিজের আগে চোটের হানায় বিপাকে নিউজিল্যান্ড
খেলার সময়
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২০:১

তানজিদ হাসান ও সাদমান ইসলামের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। দুজনের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে একসময় ২ উইকেটে ২২১ রান তুলে শক্ত অবস্থানে ছিল দল। তবে সেই ভিত কাজে লাগিয়ে বড় সংগ্রহের পথে এগোতে পারেনি বাংলাদেশ।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনের শেষ ভাগে দ্রুত উইকেট হারিয়ে ৮ উইকেটে ৩১৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
একসময় ২ উইকেটে ২২১ রান করা বাংলাদেশ পরের ৯৬ রান যোগ করতেই হারিয়েছে ৬ উইকেট। তানজিদ ও সাদমানের পর পঞ্চাশের দেখা পেয়েছিলেন লিটন দাসও। তবে তিনজনের কেউই ইনিংস বড় করতে পারেননি।
দুই অঙ্কের ঘরে পৌঁছেও পঞ্চাশে যেতে ব্যর্থ হয়েছেন মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে কোনো রান না করেই সাজঘরে ফিরেছেন মুশফিকুর রহিম।
শুক্রবার (৯ অক্টোবর) দিন শেষে নাঈম হাসান ৩৩ বলে এক চারে ১১ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে ক্রিজে থাকা তাইজুল ইসলামের সংগ্রহ ১০ বলে ৪ রান।
আফগানিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল মোহাম্মদ সালিম। ৭০ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি। ইসমাত আলম ও ইয়ামিন আহমাদজাই পেয়েছেন দুটি করে উইকেট।