
বাংলাদেশের স্বাস্থ্যখাতে সহযোগিতার আহ্বান জুবাইদা রহমানের
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৬:৩২

ফাইল ছবি
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে এটিই সর্বোচ্চ মৃত্যু। চলতি বছরে এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যু ৪০০ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৭১ জন ভর্তি হয়েছেন। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৮৯৯ জন। এছাড়া চট্টগ্রামে ২৪১ জন, খুলনায় ২৫০ জন, বরিশালে ২১৭ জন, রাজশাহীতে ২২৯ জন, ময়মনসিংহে ৯৭ জন এবং রংপুরে ১১২ জন রোগী ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ২৩৭ জনে। এ পর্যন্ত মোট ১ লাখ ২১ হাজার ৪২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে অক্টোবরেই মারা গেছেন ১৫৫ জন। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।