
অভাবের তাড়নায় ৩০ হাজার টাকায় সন্তান বিক্রি
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২২:১৭

পুলিশের হাতে গ্রেফতার হযরত আলী। ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জে হাওড়ের দুর্ধর্ষ ডাকাত হিসেবে পরিচিত ১৭ মামলার আসামি হযরত আলী (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ইটনা থানা পুলিশ উপজেলার এলংজুরি ইউনিয়নের কাকটেঙ্গুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হযরত আলী জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত মগল মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, হযরত আলী আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য । তার নামে ইটনা ও মিঠামইন থানায় হত্যা ও ডাকাতির একাধিক মামলাসহ ১৭টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি হাওড় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান জানান, বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার ছিলনী সেতু এলাকায় অবস্থান করে হযরত ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ইটনা থানা পুলিশ সেখানে অভিযান চালায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। তাকে ধরতে রাতভর গ্রাম এলাকায় পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করে। পরে কাকটেঙ্গুর গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।