
এসএসসিতে অকৃতকার্যদের জন্য আসছে প্রধানমন্ত্রীর নতুন পলিসি: মাহদী আমিন
শিক্ষা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১৬:৫৫

বিপ্লবী চে গুয়েভারার স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ। শনিবার (১০ অক্টোবর) বিভাগের সামনে ‘মাতৃভূমি, অথবা মৃত্যু’ শিরোনামে এ অনুষ্ঠান হয়।
চে গুয়েভারার জীবন, রাজনৈতিক দর্শন ও সমকালীন বিশ্বে তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন বিভাগের শিক্ষকেরা। পরে গান, নাচ ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে চের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান শিক্ষার্থীরা।
আলোচনার শুরুতে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. খান তৌসিফ ওসমান চে গুয়েভারার সময়ের ঐতিহাসিক পটভূমি তুলে ধরেন। তিনি কিউবার বিপ্লব, লাতিন আমেরিকার তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন দেশে চের চিন্তার প্রভাব নিয়ে আলোচনা করেন। সামাজিক বৈষম্য, অর্থনৈতিক স্বাধীনতা ও ন্যায়বিচারের প্রশ্নে চের ভাবনা বর্তমান বিশ্বে কতটা প্রাসঙ্গিক, তা-ও তুলে ধরেন তিনি।
এরপর বক্তব্য দেন ইংরেজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. এহতেশাম উল হক। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে চে গুয়েভারার রাজনৈতিক দর্শনের গুরুত্ব তুলে ধরেন। ‘মাতৃভূমি, অথবা মৃত্যু’ কথাটির তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি জাতীয় স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণের অধিকার ও দেশের মর্যাদা রক্ষার বিষয়ে আলোচনা করেন। স্বাধীনতা অর্জনের পাশাপাশি তা রক্ষার ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্বও উঠে আসে তার বক্তব্যে।
আলোচনা শেষে তিথির ‘চে গুয়েভারা’ কবিতা আবৃত্তির মধ্য দিয়ে সাংস্কৃতিক পর্ব শুরু হয়। কাজী নজরুল ইসলামের ‘দুর্গম গিরি কান্তার-মরু’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নাজা বিনতে খালিদ নোভা। কবি ফয়েজ আহমদ ফয়েজের ‘হাম দেখেঙ্গে’ পরিবেশন করেন তানজিলা ফেরদৌস মাহি।
নজরুলের ‘কারার ঐ লৌহ কপাট’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নাহার ও সাদিয়া। ইতালির ফ্যাসিবাদবিরোধী প্রতিরোধ আন্দোলনের সঙ্গে যুক্ত গান ‘বেলা চাও’-এর সঙ্গে নৃত্য পরিবেশন করেন উম্মা রুমান লুবা।
এ ছাড়া খালিদ হাসান ও তার দল পরিবেশন করেন ‘মুক্তির মন্দির সোপানতলে’। আমির আজিজের ‘সব কিছু মনে রাখা হবে’ কবিতাটি আবৃত্তি করেন জাকিয়া।